০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও মর্যাদা আরো সুদৃঢ় হয়েছে :প্রধানমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ১০১৭৬ বার দেখা হয়েছে

মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও মর্যাদা আরো সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে মালয়েশিয়া ও চীন সফরের সাফল্য নিয়ে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার পর বক্তব্য দিতে উঠে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, সরকারি ও বিরোধী দল উভয় পক্ষের সমর্থনে মালয়েশিয়া ও চীন সফরের সাফল্য নিয়ে আনা ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রস্তাবটি গ্রহণের সময় সংসদ কক্ষে এক বিরল ঐকমত্যের পরিবেশ সৃষ্টি হয়। প্রস্তাব গৃহীত হওয়ার পর বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী সংসদের সব সদস্যকে ধন্যবাদ জানান।
নিজের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “রাষ্ট্রের কোনো অর্জন কখনোই ব্যক্তিগত হতে পারে না, প্রতিটি সাফল্যই জনগণের।” তার ভাষায়, এই সফরের মাধ্যমে যদি কোনো অর্জন হয়ে থাকে, সেটি সম্পূর্ণ বাংলাদেশের মানুষেরই অর্জন।

তারেক রহমান জানান, জনগণই তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই প্রতিটি সিদ্ধান্ত, উদ্যোগ ও নীতিনির্ধারণী অবস্থান জনগণের কল্যাণ ও দেশের দীর্ঘমেয়াদি স্বার্থকে সামনে রেখেই গ্রহণ করা হয়।

তিনি সংসদের সরকারি ও বিরোধী দলের সদস্যদের পাশাপাশি বিরোধীদলীয় নেতার বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান গণতন্ত্রের শক্তি বলে তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক কূটনৈতিক সাফল্য তখনই অর্থবহ হয়, যখন তার সুফল দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবভাবে প্রতিফলিত হয়।” বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম এটাই তার রাজনৈতিক অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন।

ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদের বিভিন্ন সদস্যও মালয়েশিয়া ও চীন সফরের কূটনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী হওয়ার বিষয়টি তুলে ধরেন।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও মর্যাদা আরো সুদৃঢ় হয়েছে :প্রধানমন্ত্রী

আপডেট: ০৪:০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬