০২:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ১০১৭৩ বার দেখা হয়েছে

বিদায়ী সপ্তাহে (২১-২৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৭৫৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৬.৯২ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৮ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৬.৯২ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৫৯ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৬.২৬%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর – সামিট অ্যালায়েন্স পোর্টের ৩.৩৭%, আইপিডিসি ফাইন্যান্সের ২.৯৫%, ব্র্যাক ব্যাংকের ২.৭০%, ডমিনেজের ২.২৩%, ন্যাশনাল ফিড মিলসের ২.২০%, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১.৯৭%, রবি অজিয়াটার ১.৮৫%, এনসিসি ব্যাংকের ১.৭৬% ও স্কয়ার ফার্মার ১.৬৩% লেনদেন হয়েছে।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

আপডেট: ০১:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬