সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে
- আপডেট: ১২:৩৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১০১৭৫ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ জুন থেকে ২৫ জুন) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বাজার মূলধন কমেছে ৯১৪ কোটি টাকা।ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ১৩ শতাংশ বা ৯১৪ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৫২৬ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি টাকা।
এদিকে বিদায়ী সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৮ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ। ডিএসইএস সূচক কমেছে ৬ দশমিক ৮২ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ। আর ডিএস-৩০ সূচক কমেছে ১১ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ।Maps
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৭৫৭ কোটি ৮২ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪১৯ কোটি ২১ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ১ হাজার ৬৬১ কোটি ৩৯ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩৩২ কোটি ২৮ লাখ টাকা বা ২৫ দশমিক ৮৮ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯৫১ কোটি ৫৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ২৮৩ কোটি ৮৪ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৫টি কোম্পানির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।
ঢাকা/আরএইচ


































