০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

৯২ বছরে প্রথমবার নকআউট পর্বে মিশর, অপেক্ষা বাড়ল ইরানের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ১০১৭৫ বার দেখা হয়েছে

গ্রুপ পর্বের ম্যাচে এমন স্নায়ুক্ষয়ী লড়াইয়ের কথা কে ভেবেছিল! মিশর বনাম ইরান গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অন্তিম মুহূর্তে উপহার দিলো চরম নাটকীয়তা। যোগ করা সময়ে মিশরের জালে ইরানের জয়সূচক গোল, নকআউট পর্ব নিশ্চিতের উল্লাসে মাতোয়ারা যুদ্ধের কারণে ঠিকঠাক প্রস্তুতি নিতে না পারা ইরানিরা। কিন্তু ভিএআরে অফসাইডে বাতিল সেই গোল। গ্রুপ রানার্স আপ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে মিশর,অপেক্ষায় থাকতে হচ্ছে ইরানকে। এদিকে, দিনের আরেক ম্যাচে নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২–এ জায়গা করে নিয়েছে বেলজিয়াম।

শনিবার (২৭ জুন) সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ জি’র ম্যাচে মিশরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইরান। প্রথমার্ধের শুরুতে মাহমুদ সাবের গোল করে মিশরকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু ৯ মিনিট পরেই গোল শোধ করে দেন ইরানের রামিন রেজায়িয়ান।

এই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপ রানার্স আপ হয়েছে মিশর। অন্যদিকে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম।

৩ ড্রয়ে পাওয়া ৩ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রেখেছে ইরান। সেরা আট তৃতীয় দলের একটি হিসেবে শেষ ৩২–এ জায়গা পেতে পারে এশিয়ান দলটি। সেরা তৃতীয় দলের তালিকায় এখন পর্যন্ত ষষ্ঠ অবস্থানে আছে ইরান। শেষ ৩২–এ জায়গা নিশ্চিত কিনা তা জানতে তাদের রোববার (২৮ জুন) পর্যন্ত অপেক্ষা করতে হবে।

১৯৩৪ সালে প্রথম বিশ্বকাপ খেলা মিশর এবারই প্রথম নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে পেরেছে। রাউন্ড অব ৩২–এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ডি’র রানার্সআপ অস্ট্রেলিয়া। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়ামের প্রতিপক্ষ এখনও নিশ্চিত নয়।

আগেই শেষ ৩২ নিশ্চিত করা মিশর ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায়। মাহমুদ সাবের গোল করে দলকে লিড এনে দেন। তবে ম্যাচের শুরুটা ছিল দারুণ গতিময়, আর ১৪তম মিনিটে দুরূহ কোণ থেকে রামিন রেজায়িয়ানের শটে সমতায় ফেরে ইরান।

ইরানের মেহদি তারেমি প্রথমার্ধে একটি পেনাল্টি মিস করেন। তার শট গোলরক্ষক ঠেকিয়ে দেন। ম্যাচের শেষদিকে তার একটি হেডার ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শোজা খলিলজাদেহ নাটকীয়ভাবে জালের দেখা পেলেও, অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

এদিকে, ভ্যাঙ্কুবারের বিসি প্লেসে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। জোড়া গোল করেছেন লিয়ান্দ্রো ত্রোসার্ড। বাকি গোলগুলো ক্রেন কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু এবং আলেক্সিস সালেমেকার্স।

নিউজিল্যান্ডের একমাত্র গোলটি করেন এলিজাহ জাস্ট।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

৯২ বছরে প্রথমবার নকআউট পর্বে মিশর, অপেক্ষা বাড়ল ইরানের

আপডেট: ১২:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬