০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

জর্ডানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল অস্ট্রিয়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১০১৭৩ বার দেখা হয়েছে

প্রথম হাফে জর্ডানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিলো ইউরোপের দল অস্ট্রিয়া। তবে দ্বিতীয় হাফের শুরুতেই সমতায় ফেরে জর্ডান। কিন্তু আবারও লিড নেয় অস্ট্রিয়া, আর সেই গোল আর শোধ করতে পারেনি জর্ডান। উল্টো বাড়ানো সময়ে পেনাল্টি থেকে আরও একটি গোল করে অস্ট্রিয়া। ফলে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল তারা।

জর্ডানের বিপক্ষে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে অস্ট্রিয়া। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারা। ম্যাচের প্রথম হাফে রোমানো স্মিড অস্ট্রিয়াকে লিড এনে দেন। সেই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।দ্বিতীয় হাফের শুরুতেই ঘুরে দাঁড়ায় নবাগত দল জর্ডান। ৫০তম মিনিটে নুর আল-দ্বীনের ক্রস থেকে হেডে গোল করেন আলী ওলওয়ান। তবে এরপর একের পর এক আক্রমণ চালিয়ে গেছে অস্ট্রিয়া।

৭০তম মিনিটে গোলও পেয়ে যায় তারা। তবে ভিএআর-এর কারণে গোলটি বাতিল হয়। তবে তার ৬ মিনিট পরই আত্মঘাতী গোল থেকে আবারও লিড পেয়ে যায় অস্ট্রিয়া। আর নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে অস্ট্রিয়ার সহজ জয় নিশ্চিত করেন দলটির অভিজ্ঞ স্ট্রাইকার মার্কো আর্নাউতোভিচ।গ্রুপ ‘জে’-এর এই ম্যাচে অস্ট্রিয়া জয় পাওয়ায় টেবিলের দুইয়ে উঠে এলো। এর আগে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। আগামী ২২ জুন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে অস্ট্রিয়া।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

জর্ডানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল অস্ট্রিয়া

আপডেট: ১২:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬