এসইএমএল লেকচার আইবিবিএল শরীয়াহ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ১২:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ১০৫২৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসইএমএল লেকচার আইবিবিএল শরীয়াহ ফান্ড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ফান্ডটি বিনিয়োগকারীদের সাড়ে ৪ শতাংশ ডিভিডেন্ড দেবে।
রোববার (৬ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউভ
সূত্র অনুসারে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ২৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৯৭ পয়সা।
আরও পড়ুন: ডিডিডেন্ড ঘোষণার তারিখ জানিয়েছে ফ্যাস ফাইন্যান্স
ফান্ডটির ডিভিডেন্ড প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ আগস্ট।
ঢাকা/টিএ



































