ঘন কুয়াশায় শাহজালালে ৩ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ
- আপডেট: ০১:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ১০৪৪৬ বার দেখা হয়েছে
ঘন কুয়াশার কারনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ ছিল। আজ বুধবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি বলেন, কুয়াশায় ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে না পারা একটি ফ্লাইটকে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। কুয়াশার কারণে আজ ভোর ৪টা ৪৫ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট চলাচল ব্যাহত হয়। সকাল ৮টার পর কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।
আরও পড়ুন: ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’
অন্যদিকে, চট্টগ্রামে ডাইভার্ট করা ফ্লাইটটি সকাল ৮টার পর শাহজালাল বিমানবন্দরে অবতরণের জন্য ফিরে আসে।
ঢাকা/এসএম


































