১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

‘রাজনৈতিক কৌশলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে বিএনপি’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • / ১০৪৬১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিএনপি রাজনৈতিক কৌশলের আশ্রয় নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যে বিএনপি ৭ মার্চকে নিষিদ্ধ করেছিল, আজ সেই বিএনপি রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে।

আজ রোববার (০৭ মার্চ) সকাল ৯টায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ওবায়দুল কাদের বলেন, ইতিহাস বিকৃতকারী মহল কূটকৌশল করে ৭ মার্চ পালন করছে। যে বিএনপি ৭ মার্চকে নিষিদ্ধ করেছিল, আজ সেই বিএনপি রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে।

তিনি বলেন বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে, এটি তাদের রাজনৈতিক কৌশল। বাংলাদেশের সব অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তোলা হবে।

এর আগে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ু্ন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

‘রাজনৈতিক কৌশলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে বিএনপি’

আপডেট: ০১:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১