০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় কাজ করবে সিএসই ও বাজুস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • / ১০৪১৫ বার দেখা হয়েছে

কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিএসইর সাথে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে সম্মতি জানিয়েছে বাজুস।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বসুন্ধরার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (১৫ মার্চ) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সভায় বাজুসের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. রিপনুল হাসান, সহ সভাপতি মাসুদুর রহমান, সহ-সম্পাদক উত্তম ঘোষ এবং কার্যনির্বাহী সদস্য জয়দেব সাহা। এদিকে সিএসইর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান এবং ডেপুটি ম্যানেজার ফয়সাল হুদা।

এ সময় সিএসইর কমোডিটি বিষয়ক কনসালটেন্ট পার্টনার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স),ইন্ডিয়া এর হেড অফ রিসার্চ দেবজ্যোতি দে এবং চিফ বিজনেস অফিসার রিশি মাথানি ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে উক্ত সভায় যুক্ত ছিলেন। এছাড়াও বাজুস ও সিএসই-এর অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

সিএসই প্রথমবারের মত বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার ব্যাপারে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন স্টেকদের সাথে আলোচনার অংশ হিসেবে বাজুস নেতৃবৃন্দের পরামর্শ ও মতামত গ্রহণের লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের গোল্ড ও জুয়েলার্স ব্যবসার ভেল্যু চেইন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: পুঁজিবাজারে মূলধন কমেছে ৬৬ হাজার কোটি টাকা

সভায় সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান বাজুসকে গোল্ড কমোডিটি এক্সচেঞ্জের যাত্রার কথা অবহিত করেন এবং গোল্ড এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য এক সাথে কাজ করার আহবান জানান। এছাড়াও উক্ত সভায় বাংলাদেশে অন্যান্য উন্নত দেশের মত একটি ভাইব্রেন্ট কমোডিটি মার্কেট প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় স্ট্রেটিজি যেমন সাস্টেইনেবল প্রাইস ডিসকভারি, প্রোডাক্ট এডভাইজরি কমিটি ফরমেশন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

সভায় বাজুসের প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, সিএসইর সাথে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে তাদের সম্মতি রয়েছে। একটি সমৃদ্ধ কমোডিটি মার্কেট প্রতিষ্ঠার জন্য সিএসই এবং বাজুস এর সমন্বিত উদ্যোগ বাজুস মেম্বারসহ স্বর্ণের বাজার সংশ্লিষ্ট সকলকে উপকৃত করার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় কাজ করবে সিএসই ও বাজুস

আপডেট: ১২:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪