দিনের শুরুতে ব্যাপক পতনে পুঁজিবাজার
- আপডেট: ১২:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
- / ১০৬২৩ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস (০৪ আগস্ট) মূল্য সূচকের ব্যাপক পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে ৩৫৩ কোম্পানির শেয়ারের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন বেলা ১১ টা ১৫ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১১৪ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২৫ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪০ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৪৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫৭ পয়েন্টে দাড়িয়েছে।
আরও পড়ুন: ফারইস্ট ফাইন্যান্সের বোর্ড সভার তারিখ ঘোষণা
আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৬৪ কোটি ২৫ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮ টির, কমেছে ৩৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টি কোম্পানির শেয়ারের দর।
ঢাকা/এসএইচ


































