০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

মাহমুদ আব্বাসের সঙ্গে পুতিনের বৈঠক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • / ১০৩৮২ বার দেখা হয়েছে

রাশিয়া মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ সমস্ত যুদ্ধের শান্তিপূর্ণ মীমাংসা চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক বৈঠকে একথা বলেন রুশ প্রেসিডেন্ট। তিন দিনের সরকারি সফরে মাহমুদ আব্বাস গতকাল রাশিয়া গেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আরব বিশ্বের সাথে রাশিয়ার দীর্ঘদিনের গভীর সম্পর্কের প্রশংসা করে প্রেসিডেন্ট পুতিন বলেন, ফিলিস্তিনে বর্তমানে যা চলছে তাতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা করছে রাশিয়া। গাজা সংঘাতের মূল কারণ হলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন সংক্রান্ত আন্তর্জাতিক প্রস্তাব উপেক্ষা করা।

রুশ প্রেসিডেন্ট বলেন, বেসামরিক জনসংখ্যার মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে গাজার বর্তমান পরিস্থিতি “খুবই উদ্বেগজনক”। ইসরাইলি আগ্রাসনে বেশিরভাগই নারী ও শিশু মারা গেছেন। জাতিসংঘ বলছে, মৃতের সংখ্যা এরইমধ্যে ৪০,০০০-এর কাছাকাছি পৌঁছেছে।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

মাহমুদ আব্বাস রাশিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা অনুভব করি যে রাশিয়া ফিলিস্তিনি জনগণের অন্যতম প্রিয় বন্ধু। ১৯৪৭ সাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিষয়ে এক হাজারের বেশি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র একটি প্রস্তাবও যদি বাস্তবায়িত হতো তাহলে ফিলিস্তিনি জনগণকে তাদের অধিকার নিশ্চিত করতে সাহায্য করতে পারত। পার্সটুডে

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মাহমুদ আব্বাসের সঙ্গে পুতিনের বৈঠক

আপডেট: ০৫:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪