লোকসান কমেছে আইসিবির
- আপডেট: ০৬:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ১০৬৯৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রবিবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৭৩ পয়সা লোকসান হয়েছিল।
আরও পড়ুন: শারিকা ফুডসের ৫০ শতাংশ শেয়ার কিনবে লাভেলো আইসক্রিম
আলোচিত সময়ের কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ১ টাকা ৮০ পয়সা মাইনাস হয়েছে, যা আগের বছর একই সময়ে মাইনাস ৭২ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ০৮ পয়সা।
ঢাকা/এসএইচ


































