ব্লকে ৫ কোম্পানির বড় লেনদেন
- আপডেট: ০৪:১৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১০২২৯ বার দেখা হয়েছে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৫ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর। এদিন কোম্পানিটির ১৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৪ কোটি ২২ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২ কোটি ৫১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ২ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার এবং ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ঢাকা/এসএইচ

































