০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাজধানীতে বিজিবি মোতায়েন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ১০১৭৬ বার দেখা হয়েছে

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।বাংলাদেশ সংবাদ মঙ্গলবার (২৩ জুন) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বার্তায় জানানো হয়, রাজধানীর ধানমণ্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে দায়িত্ব পালন করছেন।

এর আগে গতকাল (২২ জুন) দেশের সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশের ৬টি জেলায় সেনাবাহিনী ও ৫টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ নতুন করে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পয়েন্টগুলোতে সীমান্তরক্ষী এই বাহিনীকে মোতায়েন করা হলো।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাজধানীতে বিজিবি মোতায়েন

আপডেট: ০৫:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬