লুজারের শীর্ষে দুলামিয়া কটন
- আপডেট: ০৪:১১:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / ১০৩৪৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে দুলামিয়া কটন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ০৫ টকা ০৬ পয়সা বা ৭ দশমিক ১১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪৭ শতাংশ। আর ৪ দশমিক ২৪ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আরও পড়ুন: সূচকের পতনে কমেছে লেনদেন
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইএসএন লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স, সিঙ্গার বিডি, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, তুংহাই এবং রূপালী ব্যাংক।
ঢাকা/এসএইচ

































