১০ দিন পর উত্থানে পুঁজিবাজার, লেনদেন ৩৩৮ কোটি
- আপডেট: ০৩:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ১০৪২৩ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ এপ্রিল) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গতদিনের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৯৫ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৭ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৫২ পয়েন্টে।
আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে সামিট এলায়েন্স পোর্ট
এদিন ডিএসইতে মোট ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৫ টির, কমেছে ৯৯ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৩ টি কোম্পানির শেয়ারদর।
ঢাকা/এসএইচ




































