১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

মাইডাস ফাইন্যান্সিংয়ের লোকসান বেড়েছে ৩৯ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / ১০৩৩৪ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিং পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকের শেয়ার প্রতি লোকসান বেড়েছে ৩৯ দশমিক ২১ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ১ টাকা ২ পয়সা।

আরও পড়ুন: মেঘনা ইন্স্যুরেন্সের আয় কমেছে ৪৩ শতাংশ

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ১৪ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ৭২ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

মাইডাস ফাইন্যান্সিংয়ের লোকসান বেড়েছে ৩৯ শতাংশ

আপডেট: ১১:৪৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫