সাউথইস্ট ব্যাংকের ইপিএস কমেছে ৪২ শতাংশ
- আপডেট: ১০:২১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ১০৩৮৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিপ্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৪২ শতাংশ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বৃহস্পতিবার (২৯ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৬৯ পয়সা (রিস্টেটেড)।
আরও পড়ুন: এক্সিম ব্যাংকের ইপিএস কমেছে
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো মাইনাস ১ টাকা ৫৫ পয়সা। আগের বছরে যা ছিলো ৫ টাকা ৬৬ পয়সা।
গত ৩১ মার্চ ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৯৪ পয়সা।
ঢাকা/এসএইচ


































