০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

বিবিএস ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ১০৩১৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৫ পয়সা লোকসান হয়েছে।  আগের বছর শেয়ার প্রতি ৬৩ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ১ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর, বুধবার সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

বিবিএস ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ০৬:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫