০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

সাপ্তাহিক গেইনারের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ১০৩০৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিদায়ী সপ্তাহে (২৬-৩০ অক্টোবর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিং-এর। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহের ব্যবধানে আনোয়ার গ্যালভানাইজিং-এর দর বেড়েছে ৪৮.৫৮ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৬৩ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৩ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩০ টাকা ৭০ পয়সা।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৯ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১ টাকা ৬০ পয়সা। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ২৭.৪৭ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে ২৪.৫৯ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে পেনিনসুলা চিটাগং। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১২ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৫ টাকা ২০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে- শাহজিবাজার পাওয়ারের ১৪.৫৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৪.৫১ শতাংশ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপারের ১৪.০৮ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ১৩.৮৪ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার-এর ১৩.৪৫ শতাংশ, রানার অটোমোবাইলসের ১৩.০১ শতাংশ এবং সালভো কেমিক্যালের ১২.৬৩ শতাংশ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সাপ্তাহিক গেইনারের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং

আপডেট: ১০:৫০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫