০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
সূচকের উত্থানে চলছে লেনদেন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:২৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১০২৩৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৫ নভেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ০৪ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬ পয়েন্টে
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫২ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৩৬ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯২ টির, কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২ টি কোম্পানির শেয়ারদর।
ঢাকা/এসএইচ


































