ব্লক মার্কেটে ৩ কোম্পানির বড় লেনদেন
- আপডেট: ০৪:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ১০২৫৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ নভেম্বর) ব্লক মার্কেটে মোট ১৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৫ কোটি ১৫ লাখ ৫৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর। এদিন কোম্পানিটির ৫ কোটি ৭৩ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস লি: । কোম্পানিটির ৫ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২ কোটি ২৩ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটিজেন্স ইন্স্যুরেন্স পিএলসি ৬১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার এবং রূপালী ব্যাংক পিএলসি.২৫ লাখ ৭০ হাজারটাকারশেয়ারলেনদেনকরেছে।
ঢাকা/এসএইচ



































