০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সূচকের উত্থানে লেনদেন ৬৩৫ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫০:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ১০২৫৪ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ নভেম্বর) মূল্যসূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ৩৫৯ টি কোম্পানির শেয়ারদর। আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০৯ দশমিক ১০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক শূন্য দশমিক ৪২ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৮৫ কোটি ৯১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৫৯ টি কোম্পানির, বিপরীতে ২২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচকের উত্থানে লেনদেন ৬৩৫ কোটি টাকা

আপডেট: ০২:৫০:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫