লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
- আপডেট: ০২:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১০২৩৫ বার দেখা হয়েছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৫ এপ্রিল) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৩৬ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল দ্য সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৫ কোটি ০৪ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২০ কোটি ২২ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইড লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড, মীর আখতার হোসাইন লিমিটেড, গোল্ডেন সান লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড , ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, বিবিএস ক্যাবলস লিমিটেড এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা/এসএইচ


































