০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯.৪২ শতাংশ, অস্বস্তি বেড়েছে খাদ্যেও
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১০১৭৫ বার দেখা হয়েছে
গত মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। একইসঙ্গে অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতেও।
রোববার (৭ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।বিবিএসের সবশেষ তথ্য বলছে, মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশ হয়েছে, গত এপ্রিল মাসে যেটি ছিল ৯ দশমিক ০৪ শতাংশ।অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতেও। মে মাসে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৬ শতাংশে। এপ্রিলে যেটি ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ।
এদিকে এপ্রিল মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৭ শতাংশ থাকলেও মে মাসে সেটি বেড়ে ৯ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে। বেড়েছে শূন্য দশমিক ১৪ শতাংশ।এছাড়া মে মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৫ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৮ শতাংশ।মে মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ২৯ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২৪ শতাংশ।
ঢাকা/আরএইচ


































