০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ১০১৭২ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই হচ্ছে তাদের প্রথম বাজেট অধিবেশন। অধিবেশনকে ঘিরে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।সংসদ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন।

এর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গত ৭ মে এ অধিবেশন আহ্বান করেন।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়েছিল।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

আপডেট: ০৫:৫৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬