০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৭:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১০২০৩ বার দেখা হয়েছে
রাজধানীর মতিঝিল এলাকায় দিনে-দুপুরে একজন ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার (প্রায় ২০ লাখ টাকা) ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। এ সময় ভুক্তভোগী ব্যবসায়ীর হাতে ও পায়ে তিনটি গুলি লেগেছে।রোববার বিকেলের দিকে জনতা ব্যাংকের একটি শাখার সামনে এ ঘটনা ঘটে। চিকিৎসার জন্য তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভুক্তভোগী শাহজাহানপুর এলাকার বাসিন্দা লোকমান।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামারুজ্জামান তালুকদার জানান, ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী। হামলাকারীরা সম্ভবত ওই লোককে অনুসরণ করে। তিনি যখন ব্যাংকের সামনে পৌঁছান, তখন তারা তার কাছে থাকা টাকা নিতে চায়। তিনি টাকা দিতে রাজি না হলে তারা গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
ঢাকা/আরএইচ


































