০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
মূল্য সংবেদনশীল তথ্য নেই ইনটেক লিমিটেডের
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৪:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ১০২৯৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৮ টাকা ২০ পয়সায়। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ৩০ টাকা ৬০ পয়সায় দাড়িয়েছে। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা ৪০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
ঢাকা/এসএইচ



































