০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শেষ কার্যদিবসে সূচক বাড়লেও কমেছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ১০২৬৪ বার দেখা হয়েছে

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর বেড়েছে ১৭০ কোম্পানির। অন্যদিকে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১০৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১৯৩৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৩৯ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৮৭ লাখ ২২ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭০টি কোম্পানির, বিপরীতে ১৩৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

শেষ কার্যদিবসে সূচক বাড়লেও কমেছে লেনদেন

আপডেট: ০৩:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫