০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

গেইনারের শীর্ষে দেশবন্ধু পলিমার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৯২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৬২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মুন্নো এগ্রো। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্সের দর বেড়েছে ৮ দশমিক ৬১ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা ইন্সুরেন্স পিএলসি, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ওআইমেক্ম ইলেকট্রোডস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড এবং ইনটেক লিমিটেড।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

গেইনারের শীর্ষে দেশবন্ধু পলিমার

আপডেট: ০৩:৪৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫