০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

লাভেলো আইসক্রিমের আয় বেড়েছে ১০৭ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ১০২৪৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে দ্বিতীয় প্রথম প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ১০৭ শতাংশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৫৬ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৪ টাকা ৪৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৭৮ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৫২ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

লাভেলো আইসক্রিমের আয় বেড়েছে ১০৭ শতাংশ

আপডেট: ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬