ইস্টার্ন কেবলসের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ১১:১৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ১০২৫১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৩৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ২ টাকা ৪৫ পয়সা লোকসান হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) সমন্বিতভাবে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৬ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ২ টাকা ১৪ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৪ টাকা ৪৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১৬ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩৭ টাকা ৩৬ পয়সা।
ঢাকা/এসএইচ



































