লুজারের শীর্ষে কেয়া কসমেটিকস
- আপডেট: ০৩:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০১৯৯ বার দেখা হয়েছে
সপ্তাহের শেষ কার্যদিবস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৫.৫৬ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ন্যাশনাল ফিড মিল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এর শেয়ার দর ৩০ পয়সা বা ৪.৬২ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে উত্তরা ফাইন্যান্স ৪.৩৮ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.১৭ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ৩.৪২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৩.৩৮ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ২.৪১ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড ২.৩৩ শতাংশ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ২.২৭ শতাংশ কমেছে।
ঢাকা/এসএইচ




































