০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

গেইনারের শীর্ষে এবি ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০১৮৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ১৩১ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এবি ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ এবি ব্যাংক পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৬ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির দর বেড়েছে ৭ দশমিক ৭১ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, এসিআই ফর্মুলেশনস পিএলসি, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

গেইনারের শীর্ষে এবি ব্যাংক

আপডেট: ০৪:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬