১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেবও না: মির্জা ফখরুল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০১৯৪ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেলার সরকারি সব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা উপনীত হয়েছি কোন কোন কাজগুলো করা হচ্ছে। আর কোন কাজগুলো চলবে। এরই মধ্যে মেডিকেল কলেজ স্থাপনের জন্য একটি দল এসেছে। জমি দেখে আজকেই নির্ধারণ করবেন।

তিনি বলেন, আশা করছি, ২০২৭ সালের মধ্যে ছাত্র ভর্তি শুরু হবে। ঠাকুরগাঁওয়ের জন্য এটি একটি ভালো খবর। আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি মাদক নিয়ন্ত্রণের জন্য। এ বিষয়ে পুলিশ প্রশাসন কাজ করবে। এ ছাড়া, স্বাস্থ্যসেবার মান উন্নত করা ও ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কৃষি ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের জন্য দ্রুত ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। একইসঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ চলছে। নারীদের কার্যক্রমের জন্য যে ধরনের উন্নয়ন কর্মসূচি আছে এ বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া, নানা কার্যক্রম নিয়ে কথা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজকে ঠাঁই দেওয়া হবে না প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজকে ঠাঁই দেওয়া হবে না। এজন্য দুদক কাজ করবে। যারা দুর্নীতি করবে, দেখার জন্য দুদক আছে। আমরা কখনো দুর্নীতিকে প্রশয় দেইনি, দেবও না।

তিনি বলেন, আমাদের যে ফ্যামিলি কার্ড সেটা আমাদের প্রধানমন্ত্রীর বড় একটা কর্মসূচি। সে কর্মসূচিটা অবিলম্বে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। এরমধ্যে ঠাকুরগাঁও রহিমানপুর ইউনিয়নের একটি ওয়ার্ড কাজ চলছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেবও না: মির্জা ফখরুল

আপডেট: ০৫:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬