১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মে মাসের শুরুতেই আসছে ২১ লাখ ডোজ টিকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
  • / ১০৩২৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে আগামী মে মাসের প্রথম সপ্তাহেই ২১ লাখ ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।

তিনি বলেন, মে মাসের শুরুতেই ২১ লাখ ডোজ টিকা আমরা পাচ্ছি। তারমধ্যে এক লাখ ডোজ টিকা দেবে কোভ্যাক্স, আর বিশ লাখ ডোজ দেবে সেরাম ইনস্টিটিউট। রোববার (২৫ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, যেহেতু টিকা শেষ হওয়ার আগেই আমরা পাচ্ছি, সুতরাং কোনো সংকট হবে না। আর গণটিকাদানের প্রথম ও দ্বিতীয় ডোজের কার্যক্রমও আমাদের চলবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডিখুরশিদ আলম বলেন, চীনের উপহারের টিকা নেওয়া হচ্ছে। এটা প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত দেবে করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। ভারতে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় দেশটির সঙ্গে জরুরি পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যোগাযোগ বন্ধের প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে তিনটি ফার্মাসিউটিক্যালসের করোনার টিকা তৈরি সক্ষমতা আছে। সব ধরনের টিকা ব্যবহারের সময় কিছু ক্ষতি হয়। করোনার ক্ষেত্রেও পাঁচ থেকে দশ শতাংশের মতো ক্ষতি হয়ে থাকতে পারে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

মে মাসের শুরুতেই আসছে ২১ লাখ ডোজ টিকা

আপডেট: ০৩:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১