লুজারের শীর্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
- আপডেট: ০৩:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ১০২৩০ বার দেখা হয়েছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ এপ্রিল) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৫.০৬ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৩.৫১ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর শেয়ার দর ৪০ পয়সা বা ৩.০৫ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্স ২.৫৬ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ২.৫৪ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২.৫০ শতাংশ, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার ২.৪৮ শতাংশ, যৌথভাবে আমান কটন ফাইবার্স ও ন্যাশনাল ব্যাংক ২.২২ শতাংশ এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২.১৩ শতাংশ কমেছে।
ঢাকা/এসএইচ

































