লুজারের শীর্ষে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং
- আপডেট: ০৩:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১০১৮৮ বার দেখা হয়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ এপ্রিল) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সুরবিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৪.৫৫ শতাংশ কমেছে।
তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে ছিল জিএসপি ফাইন্যান্স লিমিটেড এবং নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানি লি:। প্রতিষ্ঠান দুটির শেয়ার দর ৪.১৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে যৌথভাবে আলিফ ইন্ডাস্ট্রিজ ও প্রিমিয়ার লিজিং ৪.০০ শতাংশ, উসমানিয়া গ্লাস ৩.৭৪ শতাংশ, প্রাইম টেক্সটাইল ৩.৭২ শতাংশ, রতনপুর স্টিল ৩.৬৬ শতাংশ এবং আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান ৩.৬৪ শতাংশ কমেছে।
ঢাকা/এসএইচ



































