০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

এনসিসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ১০২৯৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২১ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, বাকী ৪ শতাংশ বোনাস।

সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ২৯ পয়সা আয় (ইপিএস) হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ৯৪ পয়সা আয় হয়েছিল।

সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৪ টাকা ১৫ পয়সা, যা আগের বছর ২ টাকা ৮৩ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ২০ পয়সা।

আগামী ২৪  জুন, বুধবার বেলা ১২  টায়  বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২১ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

এনসিসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১০:৩৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬