লোকসান বেড়েছে এসিআইয়ের
- আপডেট: ০৮:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১০২৩৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে। তবে তিন প্রান্তিক মিলিয়ে লোকসানের পরিমাণ গত বছরের তুলনায় অর্ধেক।
বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৯১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ১২ পয়সা লোকসান হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির লোকসান হয়েছে ৪ টাকা ১৮ পয়সা। গতবছর একই সময়ে ৯ টাকা ১১ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৫ টাকা ৭৮ পয়সা।
ঢাকা/এসএইচ


































