০৭:১০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

হাম ও হামের উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়িয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১০১৭৪ বার দেখা হয়েছে

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৫১১ জন। ফলে নিশ্চিত হাম ও সন্দেহভাজন হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০১ জনে।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৯ হাজার ১৯১ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৭৪ হাজার ৫৭২ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৬৪ জন ও আক্রান্ত ৪১ হাজার ৪৪৯ জন।একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬০ হাজার ১৫৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়েছে ৫৫ হাজার ৯৪২ জন।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

হাম ও হামের উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়িয়েছে

আপডেট: ০৫:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬