দর বৃদ্ধির শীর্ষে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- আপডেট: ০৪:৫৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১০১৭৩ বার দেখা হয়েছে
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। এছাড়াও দর বৃদ্ধির শীর্ষ তালিকার ৮০ শতাংশই মিউচ্যুয়াল ফান্ডের দখলে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ০৩ পয়সা বা ১০ শতাংশ। তালিকায় ২য় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ।অন্যদিকে তালিকার ৩য় স্থানে থাকা এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ফান্ডের ইউনিট দর দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো–গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, এপেক্স স্পিনিং, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ক্রাউন সিমেন্ট, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
ঢাকা/আরএইচ


































