রিং আইডির পরিচালক সাইফুল গ্রেপ্তার
- আপডেট: ০৩:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১০৩৫৩ বার দেখা হয়েছে
বিসনেস জার্নাল প্রতিবেদক: সার্বজনিন সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামকে (৪১) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (২ অক্টোবর) দুপুরে সিআইডির মিডয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি বলেন, শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে এখন বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।
জানা যায়, রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন- এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে রিং আইডির বিরুদ্ধে মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা/এমটি






































