০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

‘বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
  • / ১০২৯৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিসনেস জার্নাল প্রতিবেদনঃ বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২ অক্টোবর) সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কথিত জোয়ার এখন ভাটায় পরিণত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিনই নতুন নতুন তথ্য উপস্থাপন করেন আর মাঝে মধ্যে তার বাকচাতুর্য কল্পনাকেও হার মানায়।

বিএনপির জনসমর্থনের জোয়ারে সরকারের হৃদকম্পন শুরু হয়েছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, এসব সৃজনশীল কথামালার চাতুরীতে ফখরুল ইসলাম আলমগীর আত্মতৃপ্তি বোধ করতে পারেন, কর্মীদের রোশনল থেকে নিজেদের সুরক্ষার জন্য কল্পনার ফানুস উড়াতে পারেন কিন্তু বাস্তবের সঙ্গে তাদের বক্তব্য বিপরীত তা দেশের মানুষ ঠিকই জানেন।

আওয়ামী লীগের এ শীর্ষ নেতা বলেন, পরবর্তী জাতীয় নির্বাচনে ভরাডুবির আশঙ্কা বিএনপিকে আগেই পেয়ে বসেছে। তাই তাদেরই হৃদয়ে হৃদকম্পন শুরু হয়েছে। আওয়ামী লীগ ভয়ে কাঁপে না। চ্যালেঞ্জ আর লক্ষ্য অর্জনের পথে বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়াই বঙ্গবন্ধুর রাজনীতি, আর সেই রাজনীতিই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে করে যাচ্ছে।

তিনি বলেন, এ দেশের রাজপথ জানে আওয়ামী লীগের আন্দোলন-সংগ্রামের বীরত্বগাথা আর সমৃদ্ধ ইতিহাস। জনগণ জানে বিএনপির হঠকারিতা, গণতন্ত্র হত্যা, ষড়যন্ত্র, লুটপাট আর সুবিধাবাদী রাজনীতির কথা। বিএনপির জনসমর্থনের জোয়ার তো গত ১৩ বছরে কোনো নির্বাচনে দেখা যায়নি।

ওবায়দুল কাদের বলেন, তারা ভরাডুবির ভয়ে এখন নির্বাচন বিমুখ, তাই রাজপথ আর ভোটের ময়দান ছেড়ে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় রাজনীতিকে সীমাবদ্ধ করে রেখেছে।

দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

‘বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে’

আপডেট: ০৪:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১