পূজায় বাংলাবান্ধা বন্দরে ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- আপডেট: ০২:৫৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১০৩১২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক; দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। তবে এ উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আজ শনিবার (৯ অক্টোবর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সহ-সভাপতি রেজাউল করিম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত পঞ্চগড়ের বাংলবান্ধা ও ভারতের ফুলবাড়ি বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৭ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
উল্লেখ্য, দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি।
ঢাকা/এমটি






































