০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

নির্বাচন নিয়ে বিএনপির নীতি আত্মঘাতী: কাদের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
  • / ১০৩০৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক:  নির্বাচন বর্জন করে বিএনপি যে নীতি গ্রহণ করেছে, তা দলটির জন‌্য আত্মঘাতী হবে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিষয়টিকে কর্মী সমর্থক এবং ভোটারদের সঙ্গে প্রবঞ্চনা বলেও অভিহিত করেন তিনি।

বুধবার (১৩ অক্টোবর) রাজধানীর ডেমরায় যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প উদ্বোধন করতে দিয়ে এ কথা বলের তিনি।

আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, মির্জা ফখরুলকে মনে করিয়ে দিতে চাই- ২০০৮ সালে বিএনপি বলেছিল আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। পরে দেখা গেলো তাদেরই ৩০টি আসন পেতে কষ্ট হয়েছে। এখনও বলছে আওয়ামী লীগ কিনা ৩০টি আসনও পাবে না। আগে ভাগে তাদের এই সংখ্যা তত্ত্বের হিসাব হাস্যকর।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, আমরা সংখ্যা তত্ত্বের হিসাবে বিশ্বাসী নই। ব্যালটের মাধ্যমে জনগণ নেতৃত্ব নির্বাচন করবে। জনগণের রায় যেটাই হোক সেটা মেনে নেওয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে। কিন্তু যারা নিজেদের আকাশসম জনপ্রিয়তার দিবাস্বপ্ন দেখেন, তারা কেন নির্বাচনকে ভয় পান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন বর্জন করে বিএনপি যে নীতি গ্রহণ করেছে, নির্বাচন নিয়ে বিএনপির নীতি একটি আত্মঘাতী নীতি। যার কর্মী সমর্থক ভোটারদের সঙ্গে প্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়।

প্রকাশ্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা বললেও প্রতীক ছাড়া তারা নির্বাচনে অংশ নিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, তলে তলে নিচ্ছেন ওপরে কোনো প্রতিক্রিয়া নেই। প্রতীক ছাড়া নির্বাচন করছেন। কেন তাদের প্রকাশ্যে নির্বাচন করতে এতো ভয়। নির্বাচনে দিনে-দুপুরে তারা পালিয়ে যায়, এখনও যান।

পলায়নপর রাজনীতি যারা করেন মুখোশের আড়ালে তারাই গণতন্ত্রের শত্রু। তারাই ভোটাধিকারের শত্রুর, উন্নয়নের শত্রু। আসলে বিএনপি নেতারা জনগণের জন্য কখনো রাজনীতি করেননি এখনও করেন না। তাদের রাজনীতি লুটপাটের রাজনীতি। ক্ষমতায় গিয়ে লুটপাট করে। তারা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করে, জনগণের রাজনীতি করে না।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

নির্বাচন নিয়ে বিএনপির নীতি আত্মঘাতী: কাদের

আপডেট: ০৩:১৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১