০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • / ১০২৯১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় গণভবন থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয় পূজামণ্ডপে ভার্চুয়াল মাধ্যমে এই শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

মহানগর জাতীয় পূজা কমিটি সূত্রে জানা যায়, দশমীর দিনে বিজয়া ও বিসর্জনের আগে নানা আনুষ্ঠানিকতার কারণে সনাতন ধর্মাবলম্বীদের বেশি ব্যস্ততা থাকে। তাই আজই এই শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিকেলে আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বিকেলে ভার্চুয়াল মাধ্যমে এই শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এজন্য আমরা সবকিছু প্রস্তুত রেখেছি। আমরাও প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করবো।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

আপডেট: ০৩:৪৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১