০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

শেখ রাসেলের জন্মদিনে তাপসের শ্রদ্ধা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
  • / ১০৩৩৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শহীদ শেখ রাসেলের জন্মদিনে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

প্রথমবারের মতো উদযাপিত ‘শেখ রাসেল দিবস ২০২১’ উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ঢাদসিক মেয়র। শ্রদ্ধার্ঘ্য অপর্ণের পর শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ঢাদসিক মেয়রের প্রটোকল কর্মকর্তা দাউদ হোসেন রাজা ও দলীয় নেতাকর্মীরা।

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’-এই প্রতিপাদ্যে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে আজ প্রথমবারের মতো দেশব্যাপী ‘শেখ রাসেল দিবস ২০২১’ উদযাপিত হচ্ছে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

শেখ রাসেলের জন্মদিনে তাপসের শ্রদ্ধা

আপডেট: ০৩:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১