শপথ নিলেন হাইকোর্টে স্থায়ী হওয়া ৯ বিচারপতি
- আপডেট: ০৪:২৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১০২৮৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি থেকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ৯ বিচারপতির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় ৯ বিচারপতির স্ত্রী-সন্তানরা জাজেস লাউঞ্জে উপস্থিত ছিলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত হিসেবে দুই বছর আগে নিয়োগ পাওয়া নয়জন বিচারপতিকে স্থায়ী করা হয়। রাষ্ট্রপতির আদেশে সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। ৯ বিচারপতি হলেন- বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি কাজী জিনাত হক।
প্রজ্ঞাপনের ভাষ্য মতে, সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সহিত পরামর্শ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৯ জন অতিরিক্ত বিচারককে হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ করেছেন। শপথের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।
২০১৯ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
ঢাকা/এমটি






































