০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

টিকার জন্য এসএমএস না পাওয়াদের ধৈর্য ধরতে বললো স্বাস্থ্য অধিদফতর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • / ১০৩১১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনা প্রতিরোধী টিকা নিতে নিবন্ধন করেও যারা এসএমএস পাননি তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, ‘যাদের এখনও এসএমএস আসেনি তাদের অবশ্যই ধৈর্যসহ অপেক্ষা করতে হবে।’

আজ রবিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত অনলাইন বুলেটিনে তিনি এ আহ্বান জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অধ্যাপক নাজমুল ইসলাম জানান, দেশে করোনা ভাইরাসের টিকা নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৫২ লাখেরও বেশি মানুষ, তাদের মধ্যে ২ কোটিরও বেশি মানুষ দুই ডোজ টিকা সম্পন্ন করেছেন। তবে যাদের নিবন্ধন হয়েছে, মোবাইল ফোনে এসএমএস এসেছে, যথাসময়ে তারা টিকা গ্রহণ করবেন।

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধির কোনও বিকল্প নেই উল্লেখ করে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি আমরা যেন টিকাকেন্দ্রগুলোতে অযথা ভিড় না করি। যারা টিকা নিতে যান, তাদের যেন আমরা অসুবিধার কারণ না হই।’

সংক্রমণের নিম্নগতি- অত্যন্ত আশাব্যঞ্জক সংবাদ হলেও এতে ‘আত্মতুষ্টির কোনও কারণ নেই’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষায় সচেতন হতে হবে এবং দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত শতভাগ কার্যকর ভ্যাকসিন হাতে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত প্রচলিত সবরকমের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। যারা টিকা গ্রহণ করেছেন তাদের বেলাতেও একইরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

ঢাকা/এমটি 

শেয়ার করুন

টিকার জন্য এসএমএস না পাওয়াদের ধৈর্য ধরতে বললো স্বাস্থ্য অধিদফতর

আপডেট: ০৫:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১